ইরানে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ

৩০ মে, ২০২১ ০০:৪০  
ইরানে প্রতিদিন বিভিন্ন ধরণের কিপ্টোকারেন্সি মাইনিংয়ে প্রায় দুই গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। এরফলে দেশটির বিভিন্ন শহরে লোডশেডিংয়ের প্রবণতা বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে আগামী চারমাসের জন্য ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, বিশ্বের মোট বিটকয়েন মাইনিংয়ের সাড়ে চার ভাগ ইরানে হয়ে থাকে। ফলে ব্যাপক আকারের মাইনিংয়ের ফলে লোডশেডিং দেখা যায়। এরফলে ভোগান্তিতে পড়েছেন সেখানকার অধিবাসীরা। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, খরার ফলে ইরানের জলবিদ্যুৎ প্রকল্পগুলো যথেষ্ঠ পানি পাচ্ছে না। ফলে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ক্রিপ্টোকারেন্সিং মাইনিং। সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে প্রতিদিন ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে অবৈধভাবে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয়, যা দেশের মোট বিদ্যুতের প্রায় ৮৫ শতাংশ। আর বৈধভাবে মাইনিংয়ে ব্যবহৃত বিদ্যুতের পরিমান প্রায় ৩০০ মেগাওয়াট। সরকারি নিবন্ধন প্রক্রিয়া থাকলেও অধিকাংশই সুবিধা পেতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। এমনকি মসজিদে বিনামূল্যে প্রদত্ত বিদ্যুৎ সংযোগ থেকেও তারা বিদ্যুৎ ব্যবহার করে মাইনিং চালাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মাইনিংযে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। ফলে এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ কিংবা অবৈধ কোনোভাবেই ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা যাবে না। ডিবিটেক/বিএমটি